শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:২৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।

রোববার (১১ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে শৈলডুবি মাতুব্বার বাড়িতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘নির্বাচন আসবে, আবার চলে যাবে, কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো কোনো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।’

সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ইউনিয়ন   মডেল   রূপান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close