শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
প্রতিষ্ঠানে নেই শিক্ষার্থী, মিথ্যা তথ্য দিয়ে বই উত্তোলনের অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রতিষ্ঠানের সকল শ্রেণী কক্ষ বন্ধ । ভিতর থেকে বলা হয় শীতের জন্য কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। 

পরবর্তীতে রোববার আবার গণমাধ্যম কর্মীরা ওই প্রতিষ্ঠানে গেলে প্রধান গেইট বন্ধ পাওয়া যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে কোনো ছাত্র-ছাত্রী আসতে দেখি না। অনেকদিন যাবত স্কুলটি বন্ধ। গাজীপুর শিক্ষা অফিসের  তথ্যমতে আসাদ  ক্যাডেট স্কুল এন্ড কলেজ ১ম শ্রেণী থেকে নবম শ্রেণী প্রায় ৩০০ সেটের মতো বই উত্তোলন করেছে। এ ব্যাপারে আসাদ  ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয় না, আমি খবর নিয়ে ব্যাবস্থা নিব । 

মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমানকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। 

গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম রকিবুল হাসান জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close