রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর নগরীর পদ্মার তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ জানুয়ারি) রাত পৌনে ৭টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার শ্রীরামপুর এলাকার একটি কলাবাগানে অভিযান চালায় বিজিবি (১ বিজিবি) মাজারদিয়া বিওপির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সথে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী ও আশপাশের এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান জোরদার করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close