রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
রেজাউল ইসলাম রেজা, রৌমারী (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬২ নম্বর পিলারের কাছ দিয়ে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় তারা ভারতের কাঁটাতারের দিকে গরু, জিরা, মাদক ও কাপড় পার করার চেষ্টা করছিল। তখন চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে গেছে।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বাংলাদেশি   বিএসএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close