শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
বান্দরবানে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াল সেনাবাহিনী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে বসবাসরত অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সেনা রিজিয়নের প্রাঙ্গনে জেলার দুস্থ ও অসহায় জনগণের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র হিসেবে কম্বল, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণে টিন (টেউটিন), মাদ্রাসা ও এতিমখানার জন্য কার্পেট এবং অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের জিএস–টু মেজর পারভেজ রহমান উপস্থিত থেকে জেলা সদরের বিভিন্ন পাড়া থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে এসব সামগ্রী তুলে দেন।

এ বিষয়ে মেজর পারভেজ রহমান জানান, বান্দরবানবাসীর সেবায় সেনা রিজিয়নের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী   বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close