রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি এখনো হয়নি বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এখনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এটি সরকারের ব্যর্থতা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। তবে নির্বাচনী প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে।

পানি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের একটি কমিটমেন্ট আছে। তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদী—সবগুলোর বিষয়ে আমরা ভারতের সঙ্গে আলোচনায় বসব। আমরা ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করব। দুই দেশের পারস্পরিক সম্মান বজায় রেখেই আমাদের দাবি আদায়ের চেষ্টা থাকবে। আমরা যদি ভারতের সঙ্গে সঠিক কূটনৈতিক আচরণ বজায় রাখতে পারি, তাহলে তাদের বিরূপ আচরণও কমে যাবে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এটি আমাদের দেশকেই অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের আরও সংযত হওয়া উচিত।

বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে সরকার গঠন হলে ফ্যাসিস্ট সরকার গঠিত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা সব সময় ফ্যাসিস্টদের ভয় দেখায়, নিজেরা কিছু করে না এবং বিদেশে বসে বড় বড় কথা বলে—তাদের কাছেই এসব মনে হয়। আমরা এসব নিয়ে ভয় করি না। আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মোকাবিলা করতেও জানি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা   উন্নতি   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close