শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
দিনাজপুরে নদীতে ভেসে ওঠা দুই যুবকের মরদেহ উদ্ধার
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভেসে ওঠা অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।

চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা আহসান হাবীব জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় জানার চেষ্টা চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   যুবক   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close