রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার দুপচাচিয়ায় পিক-আপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারভেজ হোসেন মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পিছন থেকে একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে। অজ্ঞাত পিক-আপ ভ্যানটি সনাক্ত করার কাজ চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পিক আপ   আরোহী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close