শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার
টঙ্গীবাড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  হিরোইনসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। 

গ্রেফতারকৃতরা হলেন—টঙ্গীবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি বেগম।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ৬০ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির নগদ ৫,৬৬০ টাকা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস্ অফিসার জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।

অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও আটক মা-মেয়েকে আইনি প্রক্রিয়ার জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে সেনাবাহিনী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ি   হেরোইন   মা মেয়ে গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close