রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
ঝিকরগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ
ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম

যশোরের ঝিকরগাছায় অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবা শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা রনী খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারের পাশে কাজ করছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। তাদের জন্য ধন্যবাদ। তারা সরকারের অংশ হিসেবে বাংলাদেশের জনগণের মাঝে পাঁচশত কম্বল বিতরণ করছে। আমরা সরকারি, বেসরকারি ও সাধারণ মানুষ একসাথে এগিয়ে যেতে চাই এবং একসাথে সমস্যা সমাধান করতে চাই।”

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার সময় পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি)।

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শেখ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক দেবাংশু বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জালাল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সদস্য সিরাজুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, প্রভাষক, সাংবাদিক ও কাজী কেএম. ইদ্রিস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঝিকরগাছা   বাংলাদেশ   কল্যাণ ট্রাস্ট   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close