রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির লিফলেট বিতরণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম

ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে এসব লিফলেট বিতরণ করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা এবং স্থানীয় বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, আজিম উদ্দিন, রনি, স্থানীয় সাবেক ফুটবল খেলোয়াড় সাজ্জু, সাবেক ক্রিকেটার রুহুল কুদ্দুস পলাশ ও অন্যান্যরা।

এসময়ে তারা বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ক্রীড়া শিক্ষক নিয়োগ, ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গ্রামাঞ্চলে খেলার মাঠের সুব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক বলেন, “ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিএনপি যে ভাবনা গ্রহণ করেছে তা দীর্ঘমেয়াদি উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং খেলোয়াড়দের ভবিষ্যৎকে নিরাপদ করার ওপর ভিত্তি করে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলা শুধু শখ নয়, নতুন প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা হবে। ক্রীড়াঙ্গনে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “ছেলে ও মেয়েদের সমান সুযোগ–সুবিধা শতভাগ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। সেইজন্য ক্রীড়া উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   ক্রীড়া উন্নয়ন   বিএনপি   লিফলেট বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close