শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
সোনাগাজীতে দুই দিনব্যাপী খামারিদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় দক্ষতা উন্নয়ন (গাভী পালন) বিষয়ে রিফ্রেশার্স দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা সমবায় অফিসার মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নেবু লাল দত্ত এবং ব্র্যাকের এরিয়া ম্যানেজার ডা. তাসলিমা বেগম।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সমবায় পরিদর্শক আ ন ম তৌহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় পরিদর্শক আবু নোময়েন, গোধুলি সমবায় সমিতির সভাপতি রহিম উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

প্রশিক্ষণে গোধুলি সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   দিনব্যাপী   খামারি   প্রশিক্ষণ কর্মশালা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close