শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আটঘরিয়ায় শত্রুতার জেরে ভুট্টাখেতে বিষ স্প্রে
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলার হাতিগাড়া গ্রামের শফিকুল ইসলামের ১৮ শতাংশ জমির ভুট্টাখেতে শত্রুতার জেরে ঘাস মারা বিষ স্প্রে করে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে মফিজ উদ্দিনের বিরুদ্ধে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হাতিগাড়া গ্রামের মৃত হিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম প্রায় ১০ বছর আগে শাকিল হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি কট নিয়ে বিভিন্ন মৌসুমি ফসল আবাদ করে আসছেন।

শনিবার (১২ জানুয়ারি) ভোরে অভিযুক্ত মফিজ উদ্দিন কৌশলে শফিকুল ইসলামের কটকৃত জমিতে রোপণকৃত ভুট্টাখেতে শত্রুতাবশত ঘাস মারা বিষ স্প্রে করে পুরো খেত নষ্ট করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, “আমি দীর্ঘ ১০ বছর ধরে শাকিল হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি কট নিয়ে বিভিন্ন ফসল আবাদ করে আসছি। কিন্তু মফিজ উদ্দিন শত্রুতার জেরে আমার রোপণকৃত ভুট্টাখেতে ঘাস মারা বিষ স্প্রে করে নষ্ট করে ফেলেছে। এছাড়া আমাকে বিভিন্ন সময় হুমকি-ধামকিও দিচ্ছে।”

তিনি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   শত্রুতা   ভুট্টাখেত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close