সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
অতীতে নির্বাচনি কার্যক্রমে সংশ্লিষ্টদের অনেক ভুল হয়েছে: শরফ উদ্দিন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, “অতীতে আমাদের যারা নির্বাচনি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে এবং সে কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। এটা আমার-আপনার মতো সবাই জানে, যা অস্বীকার করার উপায় নেই। সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। বিশ্বাস করি, এ বছর তার পুনরাবৃত্তি হবে না।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি বিগত নির্বাচনে যারা অতিউৎসাহী হয়ে কাজ করেছে, তাদের চিহ্নিত করার। তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে সম্পৃক্ত হতে না পারেন, সে বিষয়ে আমরা নজর রাখছি।”

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, রাজবাড়ী একটি সুন্দর জেলা। এখানকার রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থীরা সবাই আন্তরিক, যা মতবিনিময় সভায় পরিলক্ষিত হয়েছে। ফলে আশা করছি, নির্বাচনে রাজবাড়ীতে কোনো সমস্যা হবে না। সবার চেষ্টায় সারা দেশের মতো এখানেও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আপনারা ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের পাশাপাশি গণভোট দিয়ে আপনাদের মতামত প্রকাশ করবেন। গণভোট নিয়ে আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। আপনারাও ভোটারদের গণভোট সম্পর্কে অবগত করবেন।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সব সময়ই থাকে। তবে নির্বাচনকালীন সময়ে তা কিছুটা বেড়ে যায়। সারা দেশেই এই কার্যক্রম অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থী ও তাদের সমর্থকসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রেজেন্টেশনের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রার্থী ও সাংবাদিকসহ অনেকে মতামত প্রকাশ করেন।

মতামত প্রকাশকালে বক্তারা বলেন, নির্বাচনের আগে অযথা কাউকে গ্রেপ্তার করে যেন আতঙ্ক সৃষ্টি করা না হয়। তবে প্রকৃত অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা বন্ধ রাখা এবং বিগত নির্বাচনে যেসব প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্টরা ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন, তাদের বাদ দিয়ে নতুনদের দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কিডস কর্নার, অফিসার্স ক্লাব রাজবাড়ীর ইনডোর প্রকল্প এবং জেলা প্রশাসকের বাসভবনের মূল ফটকসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।

এর আগে সকালে তিনি গোয়ালন্দে ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচারণা, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন এবং দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   কার্যক্রম   শরফ উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close