শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।

শোকজ নোটিশে বলা হয়েছে, আব্দুল্লাহ আল কায়েস নির্বাচনি প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের পূর্বেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচারণা করছেন। এটি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ধারা ৭(ক) ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

নোটিশে তাকে আগামী ১৪ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দুই তলায় শেরপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল কায়েস বলেন, “একটি চিঠি অফিসে এসেছে, তবে আমি এখনও সেটি খুলে দেখিনি।”

শেরপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   আসন   ইসলামী আন্দোলন   প্রার্থী শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close