রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিন শ্রমিক নিহত
বোয়ালমারী ও ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহতদের পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশী  এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলওয়ে ক্রসিং অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। নিহতরা হলেন জনতা জুটমিলের শ্রমিক, ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

এ ঘটনায় আহত ১১ জন শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বোয়ালমারী   ট্রেনের ধাক্কা   শ্রমিক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close