শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
বকশীগঞ্জে গণভোট ও নির্বাচনের প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, তথ্য আপা প্রকল্পের তাসলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রচারণা চালাতে সকলের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

সভায় বলা হয়, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গণভোট নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   গণভোট   নির্বাচনের প্রচারণা   বহিতকরণ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close