শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নির্বাচন ও গণভোট উপলক্ষে চাটখিলে অবহিতকরণ সভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।

সভায় চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা ভোটাধিকার প্রয়োগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   গণভোট   চাটখিল   অবহিতকরণ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close