শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
রাজনীতি
কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ মাহমুদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
 
এনসিপির মুখপাত্র বলেন, ‘‘১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।’’

তিনি বলেন, ‘‘জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।’’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।”

এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।


তিনি জানান, “এনসিপির কোনো প্রার্থী নেই, এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।”

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  আসন   এনসিপি   আসিফ মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close