শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটির সময় স্বামীর কাছ থেকে এক নারীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চার্জিং ভ্যানে করে বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন। পথে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, হাসপাতালের নতুন ভবনে স্বামীকে নিচতলায় রেখে দ্বিতীয় তলায় নারীকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী স্বামীকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। শনাক্তের পর পুলিশ অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ ধর্ষণের অভিযোগ   আনসার আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close