শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ডিসি রায়হান কবির
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেছেন, “নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়। তবে প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পিআইবির সহকারী সম্পাদক শাহেলা আক্তার।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “এবারের নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং সমাজ বিনির্মাণে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”

আবু সাউদ মাসুদ বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে অন্তত আগামী দুই মাস আমাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

এদিকে, গত ১১ জানুয়ারী দুই দিনের কর্মশালা উদ্বোধন করেন পিআইবিরর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। কর্মশালায় নির্বাচন কমিশনের কার্যাবলী, নির্বাচনী আইন (আরপিও), আচরণ বিধিমালা, জুলাই অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতার চ্যালেঞ্জ, অপতথ্য ও গুজব প্রতিরোধের (ফ্যাক্টচেকিং) কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার মোট ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ডিসি   নির্বাচন   সাংবাদিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close