রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
কুমিল্লায় এক মাসে ৯ খুন, ১১ ধর্ষণ মামলা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা জেলায় গত ডিসেম্বর মাসে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১৭টি এবং ধর্ষণের ঘটনায় ১১টি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অপমৃত্যুর ৫১টি মামলাসহ জেলার বিভিন্ন থানায় মোট ৪১৬টি মামলা রেকর্ড হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন মহাসড়কে সংঘটিত ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

গত রোববার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এতে জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেবাপ্রদানকারী দপ্তরের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয় সভায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের কার্যক্রম জোরদার, নগরীতে অটোরিকশা নিয়ন্ত্রণ, মশক নিধনে সিটি করপোরেশনের কার্যক্রম ত্বরান্বিত করা, সরকারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশি নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া নির্বাচন কেন্দ্রভিত্তিক আনসার সদস্য মোতায়েন, সীমান্ত এলাকায় বিজিবির সতর্কতা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সকল সংস্থা বাহিনী ও দপ্তর সমূহকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   খুন   ধর্ষণ   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close