রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর ক্লাবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর বিন্নাকুড়ি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বিন্নাকুড়ি বাজার হয়ে দুপুরের খাবার শেষে কয়েকজন বন্ধু ব্যাটারিচালিত অটোতে করে চিরিরবন্দরের দিকে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোর যাত্রী খালিদ মোহাম্মদ গুরুতর আহত হন। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ছাড়া তার সঙ্গে থাকা আরও কয়েকজন বন্ধু আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহতদের পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত খালিদ মোহাম্মদকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবিব বলেন, “ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   এসএসসি   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close