শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে সরিষা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম নামে ইটভাটার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের চরতারাবাড়িয়া গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাফিজুল সলপ ইউনিয়নের চরতারাবাড়িয়া গ্রামের দিয়ারপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আনসার আলী মন্ডলের ছেলে। পেশায় তিনি ইটভাটার শ্রমিক ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, সোমবার সন্ধ্যার পরে ঐ এলাকা থেকে থানায় খবর দেয়। পরে আমি নিজেই ঘটনাস্থ পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করি।

ওসি জানান, রোববার বিকেলে স্থানীয় ইট ভাটায় কাজ শেষ করে বাড়িতে আসে হাফিজুল ইসলাম। সন্ধ্যার পর চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন মনে করেছে সে ইট ভাটায় কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোথাও কোনা আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close