সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
গাবতলীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ১:২১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জাতহলিদা গ্রামের বাবলু মিয়া ও তার প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় আতাউর রহমানের বাড়ির সামনে বাবলু মিয়া ও আবু বক্কর সিদ্দিকের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের স্বজনরা লাঠি ও শোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাবলু মিয়ার পক্ষের লোকজন আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। নিহতের পক্ষের আতাউর, জেমি আক্তার, শিপা ও বৃষ্টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বাবলু মিয়ার পক্ষের বাবুল মিয়া, মন্টু, মামুন, মাজেদা ও রুবি আহত হয়েছেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গাবতলী   সংঘর্ষ   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close