রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
জোনায়েদ সাকি
৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও প্রতিহিংসামুক্ত রাজনীতি কি করে করতে হয় খালেদা জিয়া তা শিখিয়ে গেছেন।”

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমি ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম ভিপি মুসার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, কাইয়ুম সরকার, সজিবুর রহমান, সাবেক আহ্বায়ক ভিপি মুজিব প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ৩১ দফা   জোনায়েদ সাকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close