শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:১৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় রাহেবুল ইসলাম নামে এক স্কুটি আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেবুল ইসলাম তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তালেব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লালমনিরহাট থেকে একটি ড্রাম ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রাহেবুল ইসলাম স্কুটি চালিয়ে বিপরীত দিক থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। স্কুটিটি কাকিনা কবিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাহেবুল ইসলাম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close