সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মাটিরাঙ্গায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এবং উপজেলা এনসিপির সদস্য লিটন বিশ্বাসের নেতৃত্বে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও দলটির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া।

নবযোগদানকারীরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, “দীর্ঘদিন রাজনীতি করেছি। কিন্তু জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে। তাই সহকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

ওয়াদুদ ভুঁইয়া বলেন, “এই গণযোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।”

পরে নবযোগদানকারীরা বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের সব কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাটিরাঙ্গা   বিএনপিতে যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close