শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বুড়িচংয়ে ৭ ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অনিয়মের দায়ে সাতটি ওষুধের দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বুড়িচং সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় হাজী মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই আইনে বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, হরিপদ হোমিওপ্যাথিক হলকে ৩ হাজার টাকা, সততা মেডিকেলকে ৪ হাজার টাকা, নিউ ফার্মেসিকে ৩ হাজার টাকা, তানভীর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং লাইফ কেয়ার ফার্মাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও কয়েকটি ওষুধের দোকানকে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে জনস্বার্থ রক্ষায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

অভিযানে কুমিল্লা ওষুধ অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা এবং বুড়িচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close