সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ভোমরাস্থল বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, কেজিতে বেড়েছে ২০ টাকা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম আপডেট: ১৩.০১.২০২৬ ১২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় খুচরা ও পাইকারি বাজারে অস্থিরতা শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্তে নতুন করে আমদানির অনুমতি (আইপি) বন্ধ থাকায় গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে অন্তত ২০ টাকা।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বরের পর ভোমরা বন্দর দিয়ে আর কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। সর্বশেষ ওইদিন মাত্র ১১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। মূলত নতুন আইপি ইস্যু না হওয়ায় আমদানিকারকরা এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না। ফলে বন্দরকেন্দ্রিক পেঁয়াজ ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ৫০ থেকে ৭০ টাকায় ঠেকেছে। সরবরাহ সংকটের সুযোগে বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দামে পেঁয়াজ বিক্রি করছেন। নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় দামের ওপর প্রভাব পড়ছে না।

ভোমরা স্থলবন্দরের আমদানিকারক গণেশ চন্দ্র বলেন, ‘ভারতীয় পেঁয়াজ দেশের পাইকারি বাজারের বড় চাহিদা পূরণ করে। আমদানি বন্ধ থাকলে বাজার স্বাভাবিক রাখা কঠিন। এর মধ্যেই পাইকারি বাজারে দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। এই অবস্থা চললে রোজার আগেই পেঁয়াজের কেজি ৮০ টাকা ছাড়িয়ে যেতে পারে।’

আমদানিকারক তপন বিশ্বাস জানায়, ‘আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন না থাকলেও মৌখিকভাবে তাদের জানানো হয়েছে যে বর্তমানে আইপি ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’

ভোমরা কাস্টম কমিশনার মুসফিকুর রহমান বলেন, ‘বর্তমানে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। তবে যাদের আগে অনুমতি নেওয়া ছিল, তারা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আনতে পারবেন।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বন্দর   পেঁয়াজ   বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close