শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
বিএসএফ কর্তৃক সীমান্তে সড়ক নির্মাণে বিজিবির আপত্তি, পতাকা বৈঠক
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের বালারহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করায় তীব্র আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রেসবিজ্ঞপ্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ বালারহাট বিওপির সীমান্ত এলাকায় এই বৈঠক সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন এলাকার ১৫০ গজের মধ্যে পতাকা বৈঠক করেন তারা। 

বৈঠকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন এলাকার ১৫০ গজের মধ্যে বিএসএফ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তা নির্মাণের কাজ শুরু করে। সীমান্ত নীতিমালা অনুযায়ী, জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের নির্মাণ বা সংস্কার কাজের ক্ষেত্রে উভয় দেশের পূর্ব অবহিতকরণ ও সমন্বয় বাধ্যতামূলক। বিজিবি এই নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কেকে রাও।

বিজিবি অধিনায়ক প্রস্তাব করেন যে, ভবিষ্যতে এ ধরনের যেকোনো কাজের আগে বিজিবিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। এছাড়া নির্মাণাধীন স্থানের প্রকৃত অবস্থা যাচাই করতে উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে একটি ‘জয়েন্ট সার্ভে টিম’ গঠন করে সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

বিজিবির আপত্তির প্রেক্ষিতে বিএসএফ কমান্ড্যান্ট কেকে রাও দাবি করেন, সেখানে নতুন কোনো রাস্তা তৈরি করা হচ্ছে না, বরং বিদ্যমান রাস্তা মেরামত করা হচ্ছে। তবে তিনি আশ্বাস প্রদান করেন যে, ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ বা নতুন কোনো নির্মাণ কাজ শুরু করার আগে অবশ্যই বিজিবিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

বৈঠকে বাংলাদেশের শিমুলবাড়ী বিওপি সংলগ্ন নাগেশ্বরী সংযোগ সড়ক পাকাকরণ বিষয়েও আলোচনা হয়। এই বিষয়টি বিএসএফ ইতিবাচকভাবে দেখার এবং আনুষ্ঠানিক প্রস্তাবনা প্রাপ্তি সাপেক্ষে ‘নৈতিক বিবেচনার’ আশ্বাস দেয়।

বৈঠক শেষে ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সংবাদমাধ্যমকে বলেন, ‘সীমান্ত নীতিমালা ও দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে কোনো কার্যক্রম গ্রহণ বিজিবি কখনোই মেনে নেবে না। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা কঠোর ও পেশাদার অবস্থানে থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বিএসএফ   নির্মাণ   বিজিবি   আপত্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close