শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে ১টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুকসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারী) রাত ২টায় কাইংপা মুরুং (৪৯) এর বসতঘরে (মাচাংঘর) লামা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র এক নলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামি কাইংপা মুরুং (৪৯), পিতা-মৃত. রাংলাই মুরুং। তিনি ২ নম্বর লামা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়াস্থর বাসিন্দা।

লামা থানায় আলীকদমের থানার মামলা নম্বর-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নম্বর-১৩৮/২০০২, ধারা-১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নম্বর-৪, তারিখ-১৫/১০/২০২২ইং, জি আর নম্বর-১৩৯/২০০২, ধারা-৪(১) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড, ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মূলতবী ছিলো।

সত্যতা নিশ্চিত লাসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানায়, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লামা থানার মামলা নম্বর-৫, তারিখ-১৩/০১/২০২৬ইং ধারা-The Arms Act, 1878 এর 19A ধারা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। পাহাড়ি এলাকায় অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  লামা   অভিযান   আগ্নেয়াস্ত্র   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close