রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
জাতীয়
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম
কিয়াউ সোয়ে মো

কিয়াউ সোয়ে মো

সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় একজন বাংলাদেশি আহত হওয়ার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ঘটনাটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে যে, ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ আরও অনুরোধ করেছে যে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটে, তা কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলার অনুমতি দেয়া যাবে না।

এ সময় রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন যে, মিয়ানমার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। যার ফলে মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঢাকা   মিয়ানমার   রাষ্ট্রদূত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close