শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ পাঁচজনকে আহত। আহতদের তাড়াশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তাড়াশ পৌর এলাকার মহুরি অফিস চত্বর ও হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

শিয়ালের কামড়ে আহতরা হলেন তাড়াশ দক্ষিণ পাড়ার ইব্রাহিম হোসেন (৫২), নুরে আলম (৫৬), তাড়াশ পৌর এলাকার হাসপাতাল গেট এলাকার পায়েল খাতুন (১৯), মরিয়ম বেগম (২৬) ও ভাদাস গ্রামের মোক্তার হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একটি পাগলা শিয়াল দৌড়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে ৩জনকে কামড়ে আহত করে। পরে মঙ্গলবার সকালে একই শিয়াল হাসপাতাল গেট এলাকায় জনসম্মুখে ২ জন পথচারীকে কামড় দেয়।
এসময় স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে পাগলা শিয়ালকে পিটিয়ে হত্যা করে।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাজলী খাতুন জানায়, পাগলা শিয়ালের কামড়ে আহত নারীসহ ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   শিয়াল   নারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close