শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। 

​সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রোকসানা ওই গ্রামের মৃত নওশের মোল্যার মেয়ে।
​পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে রোকসানা একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মূলত দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি এই পথ বেছে নিয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকসানার আগে একাধিক বিয়ে হয়েছিল। তবে কোনো সংসারই স্থায়ী হয়নি। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। তার ১২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। জীবন ও সম্পর্কের এই টানাপোড়েনে তিনি চরম মানসিক বিপর্যস্ততায় ভুগছিলেন। ​সোমবার সন্ধ্যায় বাড়ির পেছনে আমগাছের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘সংবাদ পেয়ে আমাদের পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি নিজের অসুস্থতা ও মানসিক কষ্টের কথা লিখে গেছেন। যেহেতু তিনি নিজেই কাউকে দায়ী করেননি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই, তাই পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   গলায় ফাঁস   তরুণীর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close