শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মধুপুরে গণভোটের প্রচারণায় তৃণমূলে প্রশাসন
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে তৃণমূল পর্যায়ে জনগনের দোগোড়ায় পৌঁছে প্রচারণা চালাচ্ছে মধুপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাগচালা ইউনিয়ন পরিষদে গণভোট বিষয়ক প্রচারণা  ও লিফলেট বিতরণ সম্পন্ন  হয়েছে। ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রচারণা অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে নানাধিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এবং ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন।

এ ছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মধুপুর   গণভোট   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close