রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আসামি গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। এসময় এসআই (নি.) সৈকত মজুমদার, এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজন আসামিকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শশীদল ইউনিয়নের মানরা গ্রামের নাজমা বেগম, উত্তর তেঁতাভূমি গ্রামের মায়া বেগম (৫০), মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল এবং পূর্ব চন্ডিপুর গ্রামের মো. কামাল হোসেন। 

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘অভিযানে গ্রেফতার করা আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   পুলিশ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close