রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন জলঢাকার ফাবিহা
​জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম
শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা। ছবি: প্রতিনিধি

শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা। ছবি: প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর নীলফামারী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক বিভাগে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত হয়েছে ফাবিহা মাহ্জাবিন রোজা। একইসঙ্গে সে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় জেলায় প্রথম স্থান অধিকার করেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সার্বিক মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফাবিহা মাহ্জাবিন রোজা জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

​জানা গেছে, রোজা জলঢাকা উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 

এর আগে, গত ১০ জানুয়ারি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় সে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা—উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়।

​ফাবিহা মাহ্জাবিন রোজা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেকেয়া আখতারের কন্যা। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিগত বছরগুলোতেও সে উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। মেয়ের এই সাফল্যে আনন্দিত তার বাবা-মা ও শিক্ষকমণ্ডলী। 

জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, রোজা অত্যন্ত সম্ভাবনাময় এক শিক্ষার্থী। আশা করি ভবিষ্যতেও সে তার মেধা, নেতৃত্বগুণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রেষ্ঠ শিক্ষার্থী   জলঢাকা   নীলফামারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close