ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সীতাকুন্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোলাগিরি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সীতাকুন্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্বাচন অফিস উদ্বোধন করা হয়।
পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করেন।
সীতাকুন্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জিহাদুল ইসলাম জিহাদের সঞ্চালনায় ও সীতাকুন্ড পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি আশেক এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুন্ড পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি অর্থ সম্পাদক মো. কাইয়ুম ভূঁইয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক শামসু উদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী সাবেক কমিশনার মাসুদা খায়ের, ৩ নম্বর ওয়ার্ড সাবেক কমিশনার ফজিলাতুন্নেসা হোসনা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক সৈয়দ মো আলাউদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো. শহীদুল্লাহ ভূঁইয়া, সীতাকুন্ড পৌরসভা বিএনপি সাবেক সভাপতি জহিরুল ইসলাম নাছির, শাহ আলম মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড যুবদল সাধারন সম্পাদক মো. জাহিদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল সিরাজী, সদস্য সচিব কামরুল হাসান বাবলু, ৪ নম্বর ওয়ার্ড স্বেবচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবছার, ৪ নম্বর ওয়ার্ড মৎস দলের সভাপতি মো. জয়নাল আবেদীন জয়নাল। এছাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎসজীবী দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ‘সীতাকুন্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড হিন্দু পরিবারের বসবাস বেশি। তাদের পাশে থেকে আমাদের নিরাপত্তা দিতে হবে। সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করবো। সব ভেদাভেদ ভুলে কাঁধে-কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে বিজয় করে আনবো। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে।’
পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ বলেন, ‘সীতাকুন্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আমরা যুবদল সবসময় তৎপর। ধানের শীষ প্রতীকে মজলুম জননেতা আসলাম চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করে আনবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এখন আর ভুল বোঝাবুঝি নেই। আমরা সম্প্রীতি আর সৌহার্দের মিলবন্ধনে আবদ্ধ থেকে এই ওয়ার্ডটিকে উপহার হিসেবে আসলাম চৌধুরীর হাতে তুলে দিবো।’
কেকে/বি