সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সাংবাদিকরা হলেন জাতির বিবেক : সামসুজ্জোহা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সাংবাদিকরা হলো জাতির বিবেক, সেখানে কোন দলাদলি ও বিভেদ নেই’ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নওগাঁ-২ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী সামসুজ্জোহা।

নওগাঁর পত্নীতলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নওগাঁ-২ আসনের এমপি পদপ্রার্থী বিএনপি কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা শহীদ জিয়ার সংগঠন বিএনপি তথা বেগম খালেদা জিয়ার অবদানের কথা খবরের কাগজে তুলে ধরাসহ সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘সাংবাদিকরা হলো জাতির বিবেক, সেখানে কোন দলাদলি ও বিভেদ থাকা ঠিক নয়, আমরা রাজনৈতিক ব্যক্তিগণ সাংবাদিকদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।’ 

এসময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও তার জন্য দোয়া কামনা করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার  সাংবাদিকদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই উপজেলার সাংবাদিকদের নিয়ে
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপি সভাপতি মো. মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক আহ্বায়ক আক্কাস আলী।

দৈনিক ইনকিলাব পত্নীতলা প্রতিনিধি আলমগীর কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজুয়ান আলম, সদস্য সচিব মুমিনুল ইসলাম, বরেন্দ্র প্রেস ক্লাবের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব মাফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, হারুন আল রশীদ, টিপু সুলতান, শাহরিয়ার হাসান পল্লব, মামুনুর রশিদ প্রমুখ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   সামসুজ্জোহা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close