শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
গোপালপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে ভয়াবহ ডাকাতি
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে পৌরসভার সমেশপুর মহল্লায় এ ডাকাতির ঘটনা ঘঠে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত দরজা ভেঙে বাড়িতে ঢোকে। তারা জয়নগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা নুরজাহান সীমা এবং তার স্বামী পৌরসভার সার্ভেয়ার আব্দুল আজিজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর স্বামী-স্ত্রীর হাতপা ও মুখ বেঁধে ফেলে।

ডাকাতরা আলমারি ভেঙে প্রায় এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। বাড়ির আশপাশের লোকজন ডাকচিৎকার টের পেলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের দাবি, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দ্রুত অভিযান চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close