রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় অবৈধ সিগারেট কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট তৈরীর কারখানায় সেনাবাহিনী সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের কারখানার সরঞ্জাম, ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল এবং প্রায় ১০ লাখ টাকার তামাক জব্দ করেন।

সোমবার দিবাগত রাত দুইটা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানায় কর্মরত পাঁচ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করেন।

সেনাবাহিনী ও প্রশাসন সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডের নামে আবেদন করে ওই কারখানায় ১২ থেকে ১৪ ধরনের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে সদস্যরা কারখানায় তল্লাশি চালান। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ড রোল ও অনুমোদনহীন সিগারেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত অবৈধ কারখানার সব সরঞ্জাম জব্দ করে এবং কারখানাটি সিলগালা করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষ একটি ব্র্যান্ডের অনুমোদন নিয়ে বিভিন্ন নামে নকল সিগারেট উৎপাদন করছিল। আইন অনুযায়ী কারখানাটি সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   অবৈধ সিগারেট কারখানা   সিলগালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close