মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর মহড়া
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে মহড়ায় নেমেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহর ও উপজেলার মাইজবাগ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ মহড়া অভিযান শুরু করা হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, মূলত তিনটি লক্ষ্য নিয়ে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এর মধ্যে একটি হলো- অবৈধ অস্ত্র উদ্ধার। চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার ও আইনের আওতায় আনা। নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর যে আচরণবিধি আছে, সেগুলোর বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনীর পর্যবেক্ষণে রাখা।

ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডিএস কামিল মাদরাসায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনা ও পুলিশ সদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল, গোয়েন্দা সংস্থা, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, সেনা ক্যাপ্টেন আবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুনিয়া সুলতানা, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাম প্রসাদ পালসহ সেনাবাহিনীর একটি দল ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আসন্ন  ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যৌথবাহিনীর  সক্রিয় অভিযান শুরু করা হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান ও মহড়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনারের দিক নির্দেশনায় আমরা ঈশ্বরগঞ্জ আসনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। 

ইউএনও বলেন, নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ, গুজব ও সংশয় ছড়াচ্ছেন, তাদেরও কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক সময়মত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ঈশ্বরগঞ্জ   যৌথবাহিনীর মহড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close