রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বাস যাত্রী খাশিরুল ইসলামকে (৫৩) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খাশিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা  মঙ্গলবার দুপুরে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশী করে যাত্রী খাশিরুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   মাদক কারবারি   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close