রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, লড়াইয়ের আভাস
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রিটার্নিং কর্মকর্তার বাতিলের আদেশ খারিজ করে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

গত ৩ জানুয়ারি যাচাই বাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কর্নেল অবসরপ্রাপ্ত আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এবং শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক বলেন, “আমি আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল। ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার ও কল্যাণে আমি কাজ করে যাব।”

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

কর্নেল অবসরপ্রাপ্ত আবদুল হক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি। তার প্রার্থিতা ফিরে আসায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন ভোটাররা।

এদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতে ইসলামীর জোট থাকায় হাত পাখা প্রতীকের প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা—তা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। সংশ্লিষ্টদের মতে আগামী কয়েক দিনের মধ্যেই জোটগত সিদ্ধান্ত পরিষ্কার হলে নির্বাচনের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আমানের আসন   জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ   লড়াইয়ের আভাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close