রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মতলবে সাংবাদিকের বাসায় অভিনব কায়দায় চুরি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক সাংবাদিক সফিকুল ইসলাম রানার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার খোয়া গেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার বাসায় চুরির ঘটনা ঘটায়।
 
ভুক্তভোগী সাংবাদিক সফিকুল ইসলাম জানান, কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলাম এবং আমার স্ত্রী বাসার সাধারণ লক দিয়ে নিচে নামেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ছেংগারচর পৌর ভবন সংলগ্ন মিন্টু ভবনের ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে প্রবেশ করে। চোরেরা বাসায় থাকা স্টিলের আলমারির তালা ভেঙে ভেতরে রাখা নগদ ৩৯ হাজার টাকা এবং কাঠের ওয়ারড্রোবের ড্রয়ার ভেঙে ৫ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে চোরাই মালামালের মোট মূল্য প্রায় ১১ লাখ ১৯ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী বাসায় ফিরে এসে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সংবাদ পেয়ে সাংবাদিক সফিকুল ইসলাম দ্রুত বাসায় ফিরে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন।

সাংবাদিক সফিকুল ইসলাম রানা জানান, আমি পেশাগত কাজে বাইরে থাকায় এই সুযোগে চোরেরা বাসায় ঢুকে আমার পরিবারের কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

ঘটনার পর স্থানীয়রা জানান, ছেংগারচর এলাকায় সম্প্রতি চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।

উল্লেখ্য, এর আগেও একই উপজেলায় সাংবাদিকদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মতলব প্রতিনিধি ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তুহিন ফয়েজের বাড়িতে চুরির ঘটনা ঘটে গত ৩০ ডিসেম্বর।

তিনি সেদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যান। পরে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বাড়ি ফিরে দেখতে পান এখলাছপুর ইউনিয়নের এখলাসপুর (কালীতলা) গ্রামের তার বাড়ির দরজার তালা ভাঙা, ঘরের আসবাবপত্র এলোমেলো এবং স্টিলের আলমারির তালা ভেঙে একটি ক্যামেরা, কিছু নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।

পরপর দুই সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close