শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক ৮টি সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. দেলোয়ার হোসেনকে (৩৬) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি দেলোয়ার শ্রীমঙ্গল উপজেলার পুরানগাঁও জানাউড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচাজ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

তিনি জানান, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গতকাল রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে ৭টি সিআর সাজা ওয়ারেন্ট এবং ১টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন নিজের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে ছিল। আসামি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন পেশা ও চেহারার রুপ পরিবর্তন করে।

ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে আসামিকে যথাযথ প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ওয়ারেন্টভুক্ত আসামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close