সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
দখল-দূষণে মৃতপ্রায় টাউন খাল পুনরুদ্ধারে খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টাউন খালকে দখল ও দূষণমুক্ত করতে খনন কার্যক্রম শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। পৌরসভার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশে খনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম।

জানা যায়, শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ টাউন খালটি খনন করা হয়। খালটি শহরের টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে এবং উভয় প্রান্তে তিতাস নদীর সঙ্গে সংযুক্ত। তবে দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে খালটি কার্যত মৃতপ্রায় হয়ে পড়ে, এমনকি বর্ষা মৌসুমেও পানি থাকে না।

এ অবস্থায় খাল পুনরুদ্ধারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে। একইসঙ্গে টাউন খালকে দূষণমুক্ত করে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পৌরসভা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “খালে যাতে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা না ফেলা হয়, সে লক্ষ্যে নির্দিষ্ট ফির বিনিময়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করবে। খনন কাজ শেষ হলে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নদী বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সর্বস্তরের জনগণ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close