শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
তারেক রহমান শুনলেন রিকশা-ভ্যান চালকদের কষ্টের কথা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রিকশা, ভ্যান ও অটোচালকদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন ও তাদের পরিবারের খোঁজ নেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা।
 
তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।
 
পাশাপাশি, অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।
 
সভায় তিনি জানান, পারিবারিক স্বচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে ন্যাযদামে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। 

এছাড়া দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথাও জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তারেক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   রিকশা-ভ্যান চালক   কষ্টের কথা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close