মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
রাজনীতি
নির্বাচন আসন সমঝোতায় ১১ দল, চূড়ান্ত ঘোষণা আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৪ এএম আপডেট: ১৪.০১.২০২৬ ১১:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতা নিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

আজ বিকাল বা সন্ধ্যা নাগাদ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কতো আসনে সমঝোতা করছেন সেটির চূড়ান্ত জানানো হবে।

১১ দলের মধ্যে অন্তত চারটি দলের শীর্ষ নেতার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার বৈঠক হয়েছে। তারাও বসছে, আমরাও বসছি। মোটামুটি সব কিছু ইতিবাচক। আগামীকাল (বুধবার) সকালেই আমরা সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়ে দেবো।’

তিনি বলেন, ‘যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা।’

আসন সমঝোতায় কোন দল কতো আসন পাচ্ছেন, সে ব্যাপারে সংবাদ সম্মেলনেই খোলাসা করা হবে বলে জানান তিনি।

তবে আসন সমঝোতার জোটে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে কিনা জানতে চাইলে মো. তাহের বলেন, ‘এখন পর্যন্ত ইতিবাচক। এটুকুই আপাতত বলছি। কালই জানতে পারবেন।’

তবে, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ‘এখনো কেউ যোগাযোগ করেনি৷ কথাবার্তা হচ্ছে। শুনেছি কালই সব চূড়ান্ত হচ্ছে। কাল হয়তো আমরা একসঙ্গে সবাই বসতেছি।’

মঙ্গলবার দিবাগত রাত একটায় নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বিকাল ৪:৩০, ইনশাআল্লাহ।

একই ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। তবে, রাত সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক শেষ হয়নি। তাই এই বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কেউ মুঠোফোনের কল রিসিভ করেননি।

রাতে ক্ষুদে বার্তায় দলীয় মহাসচিব ইউনুছ আহমাদ জানান, বৈঠকে আছি।

তবে দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, আসন সমঝোতা নিয়ে রাতে একটি মিটিং চলছে। এ ছাড়া, রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, বুধবারই হয়তো চূড়ান্ত ঘোষণা আসবে। সংবাদ সম্মেলন কখন হবে, সেটিও আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আসন সমঝোতা হচ্ছে। যেটি নিয়ে দ্বিধা ছিল সেটি ছুটছে। বুধবার যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন থেকেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।’

তিনি বলেন, ‘সব দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কথাবার্তা চলছে। কাল বুধবার ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ আগে বৈঠক করবেন। সেখানে চূড়ান্ত করার পর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা কালই গণমাধ্যমকে সব জানিয়ে দেবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন আসন সমঝোতা   ১১ দল   চূড়ান্ত ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close